মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবেন তারেক রহমান-বলেছের আব্দুস সালাম

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দাঁড় করানো হচ্ছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ যেমন খারাপ, বিএনপিও তেমন খারাপ। অথচ সত্য হলো, বিএনপি ১৭ বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, ত্যাগ স্বীকার করেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগকে এক করে দেখানো জনগণকে বিভ্রান্ত করার শামিল।তিনি বলেন, জনগণ যদি ভোট দেয়, বিএনপি এককভাবে জিতলেও তারেক রহমান সংস্কারের জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবেন।গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই ২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে’ আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই আলোচনাসভার আয়োজন করে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গত ১৫ বছর তথ্য-প্রযুক্তি খাতটি ছিল একটি লুটপাটের খাত।বিগত সরকারের সময় ২৫ হাজার কোটি টাকা লুট হয়েছিল। এরই মধ্যে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় ২১টি প্রকল্পে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এই দুর্নীতির সঙ্গে আপনাদের বেসিসেরও কিছু কিছু লোক প্রত্যক্ষভাবে জড়িত ছিল; যারা হয়তো আজ এখানে নেই।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com