প্রক্রিয়াকরণ মেশিন হলেই সৌদি আরবের মতো খেজুর প্যাকেটজাত করতে পারবেন। তিনি জানান, দেশের মাটিতে সৌদি খেজুরের বাগান করার শুরুর দিকে খরচের জন্য তাঁকে পৈতৃক ছয় বিঘা জমি বিক্রি করতে হয়েছিল। পরবর্তী সময়ে বাগানের আয়ে তিনি আট বিঘা জমি কিনেছেন, তিন সন্তানকে করেছেন শিক্ষিত। এ ছাড়া তিন হাজার ২০০ বর্গফুটের দ্বিতল পাকা বাড়িও করেছেন মোতালেব। এ ছাড়া দেশি ও সৌদি খেজুরগাছ ক্রস করে একটি বিশেষ জাত উদ্ভাবন করেছেন, যা থেকে প্রচুর সুস্বাদু রস উৎপাদন করা সম্ভব।