শামসুন্নাহার হল থেকে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন ইসরাত জাহান ইমু। তিনি বলেন, ‘একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে প্রশাসনকে দায়িত্ব পালন করতে বাধ্য করব।’বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদে লড়বেন বাবলি আক্তার মনা। তিনি বলেন, ‘হলে যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার হতে না পারে সে বিষয়টা দেখব।’এ ছাড়া কেন্দ্রীয় সংসদে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহফুজা নওয়ার নওরিন, দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুর্মি চাকমা, ছাত্রদল নেত্রী চেমন ফারিয়া ও নিশি আক্তার লড়বেন বলে জানিয়েছেন।
রোকেয়া হল সংসদে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ওহী, ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী সিনথিয়া মেহরিন সকাল, মোছাম্মৎ আছিয়া আক্তার রেমিজা, শামসুন্নাহার হল সংসদে স্মৃতি আফরোজ সুমি, সাহিত্য সম্পাদক পদে ইসরাত জাহান সুমনা, রাহানুমা আহমেদ নিরেট, মল্লিকা উমা, ইসরাত জাহান গয়না, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে সায়লা আক্তার লুবনা, তাহমিনা তামান্না, কবি সুফিয়া কামাল হল সংসদে জিএস পদে রুকু খাতুন, নাজফিয়া সুলতানা সরদার, শিমু আক্তার, রওনক জাহান, ছাত্রদল নেত্রী তাসনিয়া জান্নাত চৌধুরী নির্বাচন করবেন বলে জানিয়েছেন।