সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াত সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বিভাজন একটি ভুল ধারণা। তিনি বলেন, ‘আমরা সবাই মানুষ। এখানে বিভাজনের কোনো প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, কারণ প্রতিটি ধর্মেই শান্তি ও সহাবস্থানের আহবান রয়েছে।

গোলাম পরওয়ার আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। আমরা সেটিকে স্বাগত জানাই। তবে আমরা স্পষ্টভাবে কমিশনকে জানিয়েছি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না।বিকেল ৫টায় ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মকিত শেখের সভাপতিত্বে সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com