সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খালেদা জিয়ার জন্মদিন দোয়া মিলাদে পালিত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সারা দেশে বিএনপির কার্যালয়, বিভিন্ন মসজিদ-মাদরাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতারা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। বাদ আসর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মাহফিলে অন্য নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন,কোনোভাবেই কেক কেটে আড়ম্বরপূর্ণভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করা যাবে না। সেই নির্দেশনা মেনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলের মাধ্যমে দলীয় প্রধানের সুস্থতা কামনা করেন।নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তাঁর যে ভালোবাসা ও স্নেহ, তা তুলনাহীন। বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আমরা যারা দেশনেত্রীর সঙ্গে কাজ করেছি, তারা দেখেছি, নানা চাপের মধ্যেও দেশনেত্রীর দৃঢ় মনোবল ছিল। কারাগারে দেশনেত্রী খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে।

তাঁকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে রাখা হয়েছিল, সেখানে ইঁদুর ও পোকামাকড় দৌড়াদৌড়ি করত। তাঁকে অন্যায়ভাবে ছাদের ওপরে একটি কক্ষে রাখা হয়েছিল। আজ আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী খালেদা জিয়ার জেলজীবনে তাঁর ওপরে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, কারা কারা এর জন্য দায়ী, তাদের সবার বিচার হওয়া উচিত বলে মনে করি।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘যদি আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসি, যদি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, যদি আমরা তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব।’তিনি বলেন, ‘বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্থানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন।

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা : খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলের তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলেল তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

চীনা দূতাবাসের শুভেচ্ছা : খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চীনা দূতাবাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় এই ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয়, যা বাসভবনের দায়িত্বশীলরা গ্রহণ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এদিকে খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে খুলনা মহানগরের বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com