পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর আগে থেকেই ঠিক করা ছিল।কিন্তু দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সফর গত বুধবার ঠিক করা হয়। ওই দিন পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, জাম কামাল খান ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবেন।ইসহাক দার ও জাম কামাল খানের সফর সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আনুষ্ঠানিক বৈঠক ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে।








