বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বিচারিক হত্যার শিকার এবং তিনি যুদ্ধাপরাধী ছিলেন না। এটাই প্রামাণ করতে চায় তাঁর পরিবার। গতকাল ধানমণ্ডিতে নিজেদের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন একথা জানান তাঁরা। সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, তখন আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে) প্রশ্নবিদ্ধ ছিল।না এটি আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করত, না দেশের আইন মানত। এই সরকারের কাছে আমাদের অনেক চাওয়া আছে। তবে বাবা যুদ্ধাপরাধী ছিলেন না, সেটা প্রমাণ করাই আমাদের প্রধান কাজ।সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য বিদেশ থেকে আসতে চাওয়া চারজনকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাধা দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘মুনীব আরজমন্দ খান, অ্যাম্বার হারুন সাইগল, ইসহাক খান খাকওয়ানি এবং রিয়াজ আহমেদ নূন—এই চারজন ১৯৭১ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বাবার সহপাঠী ছিলেন।