চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম এ মতিন বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এম এ মতিনের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।