চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের দুই ছেলে শিশুকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা কিনে দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই সহায়তা দেওয়া হয়। পাশাপাশি চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবীর রিজভী।আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।








