সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গত সেমাবার রাতে ও গতকাল মঙ্গলবার দুর্ঘটনাগুলো ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অটোরিকশাচালক আবুল বাশার (৪৫)। তিনি নারায়ণগঞ্জের মদনপুরের বাসিন্দা।গাইবান্ধা : গোবিন্দগঞ্জে গতকাল ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রওশন ওরফে রাফি (১৯ দিন), ইসলামপুর দাখিল মাদরাসার সহকারী সুপার জাহিদুল মিয়া (৫৫) ও অটোর যাত্রী নুরুন্নবী মণ্ডল (৫০)। রাফি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকার পরাগ মিয়ার ছেলে। জাহিদুল মিয়া গোবিন্দগঞ্জের জাঙ্গালপাড়া পেয়ারাপুরের মৃত সিরাজ মণ্ডলের ছেলে এবং নূরুন্নবী গোবিন্দগঞ্জের চাপড়াপাড়ার আবদুল গণির ছেলে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সিএনজির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ (৩২) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ গ্রামের আজিজার রহমানের ছেলে। উপজেলার হাজিরবাজার এলাকায় গত সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com