এ বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডা. শফিকুর রহমান এখন অনেকটাই সুস্থ। যেহেতু এটি ছিল একটি বড় অপারেশন, তাই পুরোপুরি সেরে উঠতে একটু সময় লাগবে।আগামী দুই সপ্তাহ তিনি বাসায়ই নিয়মমাফিক বিশ্রামে থাকবেন। তবে এই সময়েও তিনি দলের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। তিন সপ্তাহের মধ্যেই তিনি আবার সাধারণ মানুষের সামনে আসতে পারবেন। জামায়াতের এই নেতা আরো বলেন, ‘হাসপাতালের কর্মী থেকে চেয়ারম্যান—সবাই আমিরের সেবায় আন্তরিক ছিলেন।








