লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ চার জেলের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রবিবার দুপুরে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমজাদ রায়পুর উপজেলার চরবংশী এলাকার সৈয়দ আহমদের ছেলে।তিনি পেশায় জেলে ছিলেন। এর আগে বৃহস্পতিবার রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে বয়ারচর ব্রিজঘাট এলাকায় নৌকায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটিতে আগুন ধরে যায়। রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় আমজাদ নামের একজন মারা গেছেন। অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।