মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুর্যোগ ব্যবস্থাপনায় আর্থিক ও কারিগরি সহায়তা দেবে চীন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
দেশে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শিগগিরই এই কার্যক্রম শুরু হবে। এই লক্ষ্যে এরই মধ্যে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

গতকাল রবিবার সচিবালয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম এসব কথা জানান।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষ করে জরুরি দুর্যোগ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসামগ্রী সংরক্ষণ ও সরবরাহের জন্য চট্টগ্রাম ও সিলেটে আরো দুটি আঞ্চলিক এনইওসি ও গুদামঘর নির্মাণের বিষয়ে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

চীনের রাষ্ট্রদূতও দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের দুর্যোগ, ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।উপদেষ্টা চীনের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com