হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম তাঁদের ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত হচ্ছেন ভোটার তালিকায়। পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী, এখন (৩০ জুন পর্যন্ত) দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।








