সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতি নিষিদ্ধে থাকবে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে চায় প্রশাসন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে, কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, সে কর্মপরিকল্পনা ও রূপরেখা করতে মিটিং চলমান থাকবে।’

এর আগে গতকাল শুক্রবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এদিন সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা।ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণাসহ হল প্রশাসনকে ৪ দফা দাবি জানিয়ে রাত ৯টা পর্যন্ত আলটিমেটাম দেন তারা।তবে কোনো প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন মহসিন, সারজেন্ট জহুরুল হকসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com