প্রশিক্ষণ ও বেতন-ভাতা
বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ছয় মাসের প্রশিক্ষণে অংশ নিতে হবে।প্রশিক্ষণকালে বিধি মোতাবেক পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল (২০১৫) অনুযায়ী ১৭তম গ্রেডে ৯০০০-২১,৮০০ টাকা বেতন ও প্রাপ্য ভাতা পাবেন। ব্যাটালিয়নে যোগ দেওয়ার তারিখ থেকে প্রথম দুই বছর শিক্ষানবিশকাল ধরা হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের (www.ansarvdp.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে সিপাহি পদের আবেদনের লিংক পাওয়া যাবে। সেখানে ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম যথাযথ পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পর আবেদনের কপি প্রিন্ট ও ডাউনলোড করে রাখুন। পরবর্তী প্রক্রিয়ায় এটি কাজে লাগবে।