প্রসঙ্গত, সংবিধান সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠিত হয়। কমিশনের কার্যক্রম শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। এরই মধ্যে ৩০ জুলাই প্রথম দফায় ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। দ্বিতীয় দফার খসড়া ২৮ জুলাই পাঠানো হয় এবং ৩১ জুলাই সেই দফার আলোচনা শেষ হয়।