সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

২ মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই তিনি দেশটিতে সফর করবেন। এর আগে চলতি বছরের জুন মাসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দেশটিতে সফর করেছিলেন তিনি। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি সূত্র। এই সফরটি মূলত ফিরতি সফর। গত জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার পাকিস্তান সফরের পর ফিরতি সফরে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল কুরিলার সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরে পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল। সেই সফরে পাকিস্তান সরকার তাকে ‘নিশান-ই-ইমতিয়াজ (সামরিক)’ খেতাবে ভ‚ষিত করে। এর আগে গত জুন মাসে ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে যান। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের করা হয়ে থাকে। যদিও এবার সফর নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী (আইএসপিআর) বা যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাস আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে এর আগের সফরেই আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বছর শেষে আবার যুক্তরাষ্ট্রে যাবেন। দ্য ডন বলছে, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সফর এমন এক সময় হচ্ছে যখন গত মাসে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে “চমৎকার অংশীদার” বলে প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের ভ‚মিকারও প্রশংসা করেন। এদিকে সেনাপ্রধান আসিম মুনির রাষ্ট্রপতি হচ্ছেনÑ এমন গুজবকে নাকচ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ডন ডটকমের খবরে বলা হয়েছে, এই বিষয়ে এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলার বা সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com