একই সঙ্গে আহতদের পুনর্বাসন এবং তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে একটি বিশেষ কমিশন গঠন করা যেতে পারে। এই আহত জুলাইযোদ্ধাদের যেন ভুলে না যাওয়া হয়, বরং তাঁদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হোক, যা তাঁদের জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সহায়তা করবে। একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণের রক্ত ও ত্যাগ কোনোভাবেই অবমূল্যায়ন করা চলবে না।