সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বসতবাড়ি থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, সাত থেকে আটটি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন পাখি আকতার। সপ্তাহে তাঁর ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com