সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
ju-shahed-minar
ju-shahed-minar

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌহিদ হাসান, বিজ্ঞান সম্পাদক মো. তৌফিক হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ।

এছাড়া গবেষণা সম্পাদক পদে আরিফুল ইসলাম, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক পদে মো. সাফায়েত মীর, সমাজসেবা সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক পদে মো. রাকিব হোসেন, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক পদে মো. মাহাদী হাসান, মানবাধিকার সম্পাদক পদে মো. রায়হান উদ্দীন এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আলী আহম্মদ দায়িত্ব পেয়েছেন।

এর আগে, গত ৩ জানুয়ারি জাবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিব। সেক্রেটারি হিসেবে মনোনীত হন দর্শন বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com