সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ই-রিটার্ন বাধ্যতামূলক আজ থেকে শুরু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

দেশের সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আজ সোমবার থেকে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে।গত বছর কিছু শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল। সে সময় বিভিন্ন জটিলতা ও ভোগান্তির অভিযোগ পাওয়া যায়।এনবিআর জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি নিয়েই এবার শতভাগ ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।তবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, ই-রিটার্ন জমা দিতে গিয়ে অনেক করদাতা নেটওয়ার্ক জটিলতা, সার্ভারের ধীরগতির মতো সমস্যায় পড়েন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না পাওয়া, পেমেন্ট করার পরও তা সার্ভারে না দেখানো, আয়ের খাত ঠিকমতো দেখাতে না পারার মতো জটিলতা ছিল বিস্তর।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে এ বিষয়ে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেনের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। পরে এনবিআরের কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা শাখার প্রথম সচিব মো. জাফর ইমাম কালের কণ্ঠকে বলেন, ‘এনবিআরের শতভাগ প্রস্তুতি আছে। আমাদের ব্যক্তি পর্যায়ের সব করদাতা কোনো সমস্যা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন।’বর্তমানে দেশেএক কোটি ১২ লাখ টিআইএনধারী থাকলেও প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করেন মাত্র ৪০ লাখ করদাতা।এর মধ্যে গত করবর্ষে (২০২৪-২৫) অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখ ১২ হাজার ৪৭৭ জন। ২০২৩-২৪ করবর্ষে এই সংখ্যা ছিল পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭। ফলে এবারের বাধ্যতামূলক ব্যবস্থায় ৪০ লাখের বেশি করদাতাকে ই-রিটার্ন জমা দিতে হবে।ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু নাসের মজুমদার (মেজবাহ) বলেন, ‘গতবার যখন ক্ষেত্রবিশেষে ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল, তখন একেবারেই প্রস্তুতি ছিল না। আমি নিজেও চার দিন চেষ্টা করে রিটার্ন জমা দিতে পারিনি।

উল্লেখ্য, গত বছর নির্দিষ্ট কিছু অঞ্চলের করদাতা, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং কিছু বহুজাতিক কম্পানির কর্মীর জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com