সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আবদুল্লাহ ইবনে হানজালা (রা.) এক যুদ্ধে সাত পুত্রসহ শহীদ হওয়া সাহাবি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
আবদুল্লাহ ইবনে হানজালা (রা.)-এর পিতা ছিলেন উহুদের শহীদ, গাসিলুল মালায়িকা হানজালা (রা.)। দাদার নাম আবু আমির, যাঁর উপাধি ছিল ‘আর-রাহিব’। সেই সূত্রে তাঁকে ইবনে রাহিব বলেও ডাকা হতো। বংশ পরিচয় তাঁর পিতার জীবনী অংশে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ।

(আবু দাউদ : ১/৭; মুসনাদেআহমদ : ৩৬/২৯১, হাদিস : ২১৯৬০; ইবনে খুযাইমা : ১/১১, ৭১, হাদিস : ১৫, ১৩৮)

‘হাররার ট্র্যাজেডি’তে শহীদ

৬৩ হিজরির জিলহজ মাসে ইয়াজিদের বাহিনী আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.)-এর বিরুদ্ধে মদিনায় আক্রমণ চালায়। ইতিহাসে তা ‘হাররার ট্র্যাজেডি’ নামে পরিচিত। হজরত আবদুল্লাহ ইবনে হানযালা (রা.) মদিনাবাসীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সেই যুদ্ধে অসংখ্য মানুষ শহীদ হন। তাঁর নিজ সন্তানদের মধ্যে আবদুর রহমান, হারিস, হাকাম, আসিমসহ সাতজন শহীদ হন, এই দৃশ্য তিনি নিজ চোখে দেখেন। পরে তিনিও যুদ্ধে অবতীর্ণ হয়ে পিতার মতো শাহাদাত বরণ করেন। ঘটনাটি ঘটে ৬৩ হিজরির জিলহজ মাসের ২৭ তারিখে।

(সূত্র : আত-ত্বাবাকাতুল কুবরা : ৫/৪৯-৫০, ক্র. ৬৪৩; তাহজিবুল কামাল : ১৪/৪৩৭)

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com