জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল শনিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রায় অনেকের হাতে গণ-অভ্যুত্থানের বার্তা লেখা প্ল্যাকার্ড ছিল।