সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইসলামিক ফাউন্ডেশন ৩৬৩ কর্মী নিয়োগ দেবে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

৪৩ ধরনের পদে মোট ৩৬৩ জন নিয়োগ দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন। অনলাইনে আবেদন করতে হবে ২৬ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে।

নিয়োগ পরীক্ষা যেভাবে

প্রার্থী বাছাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। কোনো কোনো পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে হবে মৌখিক পরীক্ষা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিরীক্ষা করে দেখা গেছে, লিখিত পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে।তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের নিয়োগ পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রে নেবে নাকি সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে নেবে, তা পরীক্ষার আগে নির্ধারণ করবে। বিগত পরীক্ষাগুলোতে তৃতীয় শ্রেণির বেশির ভাগ পদে ৯০ নম্বরের রচনামূলক লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। সময় ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয়ে।তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের নিয়োগ পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রে নেবে নাকি সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে নেবে, তা পরীক্ষার আগে নির্ধারণ করবে। বিগত পরীক্ষাগুলোতে তৃতীয় শ্রেণির বেশির ভাগ পদে ৯০ নম্বরের রচনামূলক লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। সময় ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয়ে।সার্বিক বিশ্লেষণ করে বলা যায়, লিখিত পরীক্ষা রচনামূলক পদ্ধতিতে হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বিগত পরীক্ষার প্রশ্নপত্রের ধরন দেখে প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। বিষয়ভিত্তিক প্রস্তুতির সময় রচনামূলক পদ্ধতির ওপর জোর দিতে হবে। তবে প্রস্তুতি এমনভাবে নিতে হবে, যাতে যেভাবেই প্রশ্ন আসুক ঠিকঠাক উত্তর দেওয়া যায়।

বিষয়ভিত্তিক প্রস্তুতি

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদগুলো তৃতীয় ও চর্তুথ শ্রেণির।

নিয়োগ পরীক্ষা যেভাবে

প্রার্থী বাছাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। কোনো কোনো পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে হবে মৌখিক পরীক্ষা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিরীক্ষা করে দেখা গেছে, লিখিত পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে।তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের নিয়োগ পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রে নেবে নাকি সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে নেবে, তা পরীক্ষার আগে নির্ধারণ করবে। বিগত পরীক্ষাগুলোতে তৃতীয় শ্রেণির বেশির ভাগ পদে ৯০ নম্বরের রচনামূলক লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। সময় ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয়ে।

বিষয়ভিত্তিক গড় নম্বর ছিল ২০-২৫। তবে অফিস সহায়কসহ চতুর্থ শ্রেণি বা সমপর্যায়ের গ্রেডের পদগুলোর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে, ৪০ নম্বরে। প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। প্রতি বিষয়ে নম্বর ছিল ১০, সময় ১ ঘণ্টা।
বিষয়ভিত্তিক প্রস্তুতি

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদগুলো তৃতীয় ও চর্তুথ শ্রেণির।

 

গুরুত্বপূর্ণ অধ্যায়

বাংলা—বাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধি-বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচন, পত্র লিখন, অনুচ্ছেদ। ইংরেজি—Transformation of verbs, Phrase & idiom, Translation, Fill in the blank, Sentence making, Correction, Narration, Voice, Parts of speech, Letter writing, Paragraph।পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি— গণিতে এই তিন অংশ থেকেই প্রশ্ন আসে। পাটিগণিত থেকে লসাগু, গসাগু, শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত। বীজগণিত—উৎপাদক, মাননির্ণয়। জ্যামিতি—কোণ, ত্রিকোণমিতি ও পরিমিতি। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক আলোচিত বিষয়সহ বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—সাধারণ জ্ঞানে এসবের ওপর জানাশোনা থাকতে হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও সাধারণ বিষয়গুলো জানতে হবে। প্রস্তুতির শুরুতে অবশ্যই বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বা প্রশ্নব্যাংক সংগ্রহ করবেন। বাজারে বিভিন্ন প্রকাশনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। সহজ প্রস্তুতিতে বইগুলো বেশ ভালো কাজে দেবে। এ ছাড়া অনলাইন থেকেও প্রশ্নব্যাংক ও প্রস্তুতি সহায়ক শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারবেন।

 

কোন পদে কতজন 

একজন প্রার্থী একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবে না। ১১তম গ্রেডভুক্ত ফার্মাসিস্ট ৯ জন, হোমিওপ্যাথ দুজন, লাইব্রেরি সহকারী তিনজন, রেফারেন্স সহকারী একজন এবং লাইনো মেশিনম্যান একজন। ১২তম গ্রেডের হোমিওপ্যাথ কম্পাউন্ডার (ইসলামিক মিশন) ১৪ জন ও লেডি ফার্মাসিস্ট আটজন। ১৩তম গ্রেডের স্টেনোগ্রাফার একজন, হিসাবরক্ষক ৩২ জন, কেয়ারটেকার দুজন, প্রশিক্ষণ সহকারী ছয়জন, অপারেটর দুজন, মেশিনম্যান পাঁচজন ও মনোকাস্টার একজন। ১৪তম গ্রেডের ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন, মুয়াজ্জিন একজন, লেদ মেকার একজন, ব্লক মেকার একজন এবং সিকিউরিটি সুপারভাইজার একজন। ১৫তম গ্রেডের স্টোর কিপার তিনজন, বিক্রয় সহকারী ১৬ জন, ড্রাইভার চারজন, কম্পোজিটর আটজন,  মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর একজন, বেইজম্যান দুজন, কম্পাউন্ডার (হোমিও) একজন ও স্যানিটারি ইন্সপেক্টর একজন। ১৬তম গ্রেডের হিসাব সহকারী ১১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭৪ জন, রেকর্ড ও ডেসপাস সহকারী দুজন, এলডিএ কাম হিসাব সহকারী একজন, রেন্ট কালেক্টর একজন, প্রুফ রিডার (প্রেস) তিনজন, অ্যাপ্রেনটিস (প্রেস) চারজন, ইলেকট্রিশিয়ান দুজন এবং খাদেম আটজন। ১৮তম গ্রেডের অডিও ভিজ্যুয়াল অপারেটর পাঁচজন এবং ১৯তম গ্রেডের মেস ক্লিনার একজন। ২০তম গ্রেডের অফিস সহায়ক ৮৫ জন, নিরাপত্তা প্রহরী ৯ জন, পরিচ্ছন্নতাকর্মী ১২ জন, বাবুর্চি সাতজন এবং সহকারী বাবুর্চি ছয়জন। পদভেদে যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক। কারিগরি পদগুলোতে সংশ্লিষ্ট ডিপ্লোমা বা ট্রেড কোর্স সনদ উত্তীর্ণ এবং পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

 

বেতন-ভাতা

সব পদেই নিয়োগ দেওয়া হবে রাজম্ব খাতে। তবে শুরুতে নিয়োগ হবে অস্থায়ীভিত্তিতে। শিক্ষানবিশ সময় পার হওয়ার পর স্থায়ীকরণ করা হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত গ্রেড অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে (https://islamicfoundation.gov.bd) নিয়োগ পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশনা দেওয়া হবে। পরীক্ষার প্রবেশপত্রও এই সাইট থেকে সংগ্রহ করতে হবে।

 

আবেদনের লিঙ্ক : http://ifb.teletalk.com.bd

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com