সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের একজন শ্রীপুর টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) ও বায়েজিদ (৩৫)। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, “নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা আর নৌকায় উঠতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com