সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অমর্ত্য সেন ভারতের বাংলাভাষীদের ওপর অত্যাচারীদের হয়ে মুখ খুললেন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ নিয়ে মুখ খুললেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, ‘বাঙালিদের ওপর যদি অত্যাচার-অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’ নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন গত বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজ বাসভবন ‘প্রতীচী’তে ফিরে এসে গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন।

পশ্চিমবঙ্গজুড়ে যখন বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্তা হচ্ছেন, তখন সরব হয়ে এ কথা বলেছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘হেনস্তার শিকার সে বাঙালি হন, পাঞ্জাবি হন, মাড়োয়ারি হন; আমাদের আপত্তি করার কারণ থাকবে।’ অমর্ত্য সেন বলেন, ‘আমাদের সব মানুষকে সম্মান দেওয়া উচিত। ভারতীয় নাগরিকদের অধিকার রয়েছে দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে বসবাস করার, যেটা আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে।সংবিধানে আরো বলা আছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের ওপরই সেই অধিকার আছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।’ সূত্র : টেলিগ্রাফ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com