সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

নাটোর : নাটোরের হরিশপুরে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অটোচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের হরিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবর রহমান (৬০) নাটোর সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের বাসিন্দা।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় অজ্ঞাতপরিচয় গাড়িচাপায় নবী হোসেন (৪৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের আবুল হোসেনের ছেলে। গত বুধবার রাতে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়কে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোরকিপারের মৃত্যু হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভূমিসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জয়ন্ত চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এ ঘটনায় সিপার উদ্দিন নামের আরেকজন আহত হয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com