সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সউদি থেকে ইউরিয়া সার আমদানিতে অঙ্গীকারের অনুমোদন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চলতি অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।সৌদি আরবে সাবিক এগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি এবং বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মধ্যে চুক্তিটি হবে।মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন।এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য কমিটি আরেকটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন এই মিলের জমি ব্যবহার করা হবে চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণে।

সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সচিবরা সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com