সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মওলানা ভাসানীকে স্মরন করা প্রয়োজন -নাহিদ ইসলাম

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজকের সমাবেশ থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মওলানা ভাসানীকে। আপনারা জানেন মওলানা ভাসানীর ইতিহাসকে তেমন ভাবে স্মরণ করা হয় না। শেরে বাংলা ফজলুল হক ও মওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই বাংলাদেশের স্থপতি তাদের বাদ দিয়ে বাংলাদেশে জাতির পিতা হিসেবে অন্য একজনকে ঘোষণা করা হয়েছে। সেই একজনকে ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে। মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না।গতকাল মঙ্গলবার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।গতকাল মঙ্গলবার দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশে শুধু একজন জাতির পিতা নন, অনেকগুলো জাতির পিতা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মাওলানা ভাসানী। তিনি কৃষক ও শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের জন্য লড়াই করেছিলেন। আমরা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের একজন রাজনৈতিক পুরুষ ছিলেন। ভাসানীর রাজনীতি শুরু হয়েছিল আসামে। সেই আসামে তিনি বাঙালি মুসলিম কৃষকদের অধিকার ও তাদের ভূমি অধিকারের জন্য লড়াই করেছিলেন। সেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান ও হিন্দুদের লড়তে হয়। সেখানে তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিচিত হতে হয়।তিনি বলেন, মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি কাগমারী আন্দোলনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন। তিনি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন ‘আমরা পিঞ্জির ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়।’টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নামে জিআই পণ্যের স্বীকৃতির সমালোচনা করে বলেন, তাঁত শিল্পকে পুনরুদ্ধার করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে আমরা কৃষকদের সংগঠিত করতে চাই।সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা হবে বাংলাদেশের। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজদের একটাই পরিচয় তারা চাঁদাবাজ।সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত সোমবার রাত ১১টায় মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম।জিয়ারতের সময় তিনি মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার আদর্শ ও সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এদিকে গাজীপুরের শ্রীপুরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা ধমক দিচ্ছে। মহড়া দেয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে তারা বলছে, জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে উপড়ে দেবে। তিনি বলেন, মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদীরা কিছুদিন আগে গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখতে পারেনি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা আজ গাজীপুরের মাটিতে এসেছি। গতকাল মঙ্গলবার উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান। তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম। সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com