সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তৈজসপত্রে নিজের নকশা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

শৌখিন মানুষ সব কিছুতে রাখতে চান সৃজনশীলতার ছাপ। বাসনকোসনেও তাঁরা ফুটিয়ে তুলছেন পছন্দের নকশা। অল্প খরচে প্লেট, থালা, বাটি, মগসহ বিভিন্ন বাসনকোসনে কাস্টমাইজড নকশা করা যায়।রেস্টুরেন্টে খেতে গিয়ে প্লেটের সঙ্গে হোটেলের নাম দেখে পছন্দ হয় রোহান আহমেদের। শুধু প্লেট নয়, বোন প্লেট, চামচ, বাটি ও গ্লাসের সঙ্গেও লেখা  রেস্টুরেন্টটির নাম, লোগোর ছবি। এর কিছুদিন পর কাজিনের বিয়েতে তাঁর পছন্দের নকশা করা এক সেট বিরিয়ানি প্লেট উপহার দিয়েছিলেন রোহান। দেখে খুব খুশি হয়েছিলেন তাঁর কাজিন।এখন ছোট থেকে বড় সব রেস্টুরেন্টেই কাস্টমাইজড নকশা করা বাসনকোসন দেখা যায়। করপোরেট অফিসগুলোতেও কাস্টমাইজড তৈজসপত্র ব্যবহার বেশ জনপ্রিয়। অফিসে নিত্যব্যবহার থেকে শুরু করে অতিথি আপ্যায়নেও ভিন্নতা এনে দেয় এমন বাসন।    পছন্দের নকশায় মগ ডিজাইন আগে থেকেই জনপ্রিয় ট্রেন্ড।এখন ছোট থেকে বড় সব রেস্টুরেন্টেই কাস্টমাইজড নকশা করা বাসনকোসন দেখা যায়। করপোরেট অফিসগুলোতেও কাস্টমাইজড তৈজসপত্র ব্যবহার বেশ জনপ্রিয়। অফিসে নিত্যব্যবহার থেকে শুরু করে অতিথি আপ্যায়নেও ভিন্নতা এনে দেয় এমন বাসন।
পছন্দের নকশায় মগ ডিজাইন আগে থেকেই জনপ্রিয় ট্রেন্ড।বড় মার্কেটগুলোর ডিজাইন শপ থেকে এমন মগ বানিয়ে নিতে পারবেন। তবে প্লেট, বাটি, কাপসহ অন্যান্য বাসনকোসনে নিজের নকশা করতে চাইলে যেতে হবে ঢাকার চকবাজার ও টঙ্গীর চেরাগ আলীর শেরেবাংলা সিরামিক মার্কেটে। এখানকার তৈজসপত্র বিক্রির দোকানগুলোতে পাওয়া যাবে এমন সুবিধা।আইবুড়ো ভাত, সাধ ভক্ষণ, জন্মদিন, মুখে ভাত বা অন্নপ্রাশনের জন্য মাটির নকশা করা থালি সেট বেশ জনপ্রিয়। অনলাইনে বিভিন্ন পেজে পাওয়া যাবে এ রকম কাস্টমাইজড থালি সেট।চাইলে নিজের পছন্দের নকশাও করিয়ে নিতে পারবেন। অর্ডারের সময় আপনার পছন্দের নকশার ছবি দিতে হবে। বাসনগুলো বারবার ব্যবহারেও নকশা নষ্ট হয় না। খাবার খাওয়া ছাড়াও ঘর সাজানোর জন্যও ব্যবহার করতে পারেন কাস্টমাইজড তৈজসপত্র। শুধু সিরামিক ও মাটি নয়, কাচ, স্টিল, কাঠের আসবাবেও করে নিতে পারবেন পছন্দের নকশা।কাচের চায়ের কাপ, গ্লাস, বয়াম, স্টিলের মগ, চামচ, কাঠের প্লেট, চামচ, ট্রেতেও করা যায় কাস্টমাইজড নকশা। এ ক্ষেত্রে কমপক্ষে দুই সপ্তাহ আগে অর্ডার করতে হয়। নকশা, ম্যাটেরিয়াল ও সংখ্যার ওপর তৈজসপত্রের দরদাম নির্ভর করে। মগ ৫০০ থেকে ৭০০ টাকা, ডিনার সেট চার থেকে ১৫ হাজার টাকা, কাচের বাসন দুই থেকে ১০ হাজার টাকা, মাটির থালি সেট দুই থেকে চার হাজার টাকায় কাস্টমাইজড নকশা করা যাবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com