সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি নয় – নাহিদ ইসলাম

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কৃষকের সন্তান, আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কোনো চাকরি পাই না।এজন্য আমরা গত বছর জুলাইয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ময়মনসিংহ বিভাগে জুলাই আন্দোলনে ৪১ জন জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনে ময়মনসিংহ উত্তাল ছিলো। ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। ময়মনসিংহের যারা গার্মেন্টেসে চাকরি করে, আন্দোলনের সময় তারা ঢাকা গাজীপুরে ছাত্রদের পাশাপাশি থেকে বুক পেতে গুলি খেয়েছেন। তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত করেছি। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করবে আমরা তা হতে দেব না। আমরা পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে চাই। আমরা নিরপেক্ষ বিচার বিভাগ, নিরপেক্ষ পুলিশ চাই। ময়মনসিংহবাসী বিগত বিভিন্ন আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। গত সরকার মানুষ হত্যা করেনি বরং নদী গুলোকে হত্যা করেছে।গতকাল সোমবার বিকেলে নগরীর টাউন হল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহ টাউন হল চত্বরে নেতাকর্মীরা সমবেত হয়। সেখান পদযাত্রা শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে গিয়ে পুষ্পস্তবক অপর্ণ শেষে সিকে ঘোষ রোড, গাঙ্গিনারপাড় হয়ে সমাবেশে যোগ দেন।জুলাই পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে ময়মনসিংহে আগমনের পর ময়মনসিংহ প্রবেশ করে শুরুতেই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। এসময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব নাসিরুদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্যরা তার সাথে ছিলেন।দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বলেন যারা চাঁদাবাজি করবেন তাদের আমাদের দলে দরকার নাই। দলে ধান্ধাবাজ, চাঁদাবাজদের দরকার নাই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর দরকার নাই। আমরা আগে ঘর ঠিক করতে চাই। দলকে শক্তিশালী করতে চাই।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com