লোহাগড়ায় বিষধর সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম শেখ ঈশানগাতি পূর্বপাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। তার মা বুঝতে পেরে অন্য সদ্যসদের জানান। পরিবারের অন্য লোকজন অসুস্থ নাঈমকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।