সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি ব্যবস্থা করতে হবে জামায়াতে আমিরের

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের সদস্যদের থেকে উপযুক্ত বিবেচনায় নারী হোক আর পুরুষ হোক সম্মানের জায়গায় পুনর্বাসিত করার ও চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে স্মরণসভায় জামায়াত আমির এসব কথা বলেন।জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়াকে কোটা বলতে নারাজ শফিকুর রহমান। তিনি বলেন, ‘এটার নাম কোটা নয়।কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটি তারা আমাদের কাছে চাননি। এটা আমাদের কর্তব্য, তাদের হাতে এটি তুলে দিতে হবে।’জামায়াতের আমির বলেন, ‘শহীদ হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ।তবু জাতির জন্য জীবন দিতে তারা দ্বিধাবোধ করেননি। এখন তাদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে। তিনি বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা কারো কাছে ভিক্ষা চান না। তারা সম্মানের সঙ্গে বাঁচতে চান।জুলাই সনদ বাস্তবায়নের জন্য নিয়মিত জামাতের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইযোদ্ধারা না থাকলে আজ আমরা কেরানীগঞ্জ, কাশিমপুরে থাকতাম, আমাদের এগুলো ভুলে গেলে চলবে না। জুলাই পরিবারের পাশে থাকার ওয়াদাবদ্ধ থাকব। দরকার পড়লে ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব। বিচার প্রক্রিয়া আরো বৃদ্ধি করতে হবে’, যোগ করেন জামায়াত আমির।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com