সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ শহীদ মিনারে নিথর মাহবুবের মূকনাটক ‘রক্তে আগুন লেগেছে’

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চায়ন হবে নিথর মাহবুবের একক মূকাভিনয়ের মূকনাট্য ‘রক্তে আগুন লেগেছে। শহীদমিনারে ২৪ জুলাই থেকে চলছে ‘জুলাই বিপ্লব নাট্য উৎসব-২০২৫’। উৎসবের ¯ে¬াগান, ‘আমরা চলছি জুলাইয়ের পথ ধরে’। আয়োজন করেছে মহানগর নাট্যসংসদ সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। আজ এই উৎসবের শেষদিনে ‘রক্তে আগুন লেগেছে’সহ মোট ৪টি নাটক মঞ্চায়ন হবে। এক ঘণ্টার বেশি সময়ের মূকাভিনয় প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ ২টি অংশে বিভক্ত। আজকে শুধু প্রথম অংশটি মঞ্চায়ন হবে। মূকাভিনয়ের শব্দহীন ভাষায় বলে দেয় জীবনের সবচেয়ে উচ্চকিত প্রতিবাদ, সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা আর সবচেয়ে গভীর যন্ত্রণা। এ ব্যতিক্রমী শিল্পমাধ্যমকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন ও অভ্যুত্থান ঘটে চলেছে, তারই অনন্য এক উপস্থাপন রক্তে আগুন লেগেছে। এটি লেখা, নির্দেশনা ও অভিনয় সবই নিথর মাহবুব করেছেন। তবে এটি কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য। এর গল্প গড়ে উঠেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে। একটি সময়, একটি তরঙ্গ, একটি জাতিগত চেতনা, এ আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। সেই সত্যকে নিথর মাহবুব তুলে ধরেছেন তার নিজস্ব ভাষায়, নির্বাক ভাষায়। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র। এ পারফরম্যান্স উৎসর্গ করা হয়েছে, ২৪-এর আন্দোলনের সব যোদ্ধাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কণ্ঠে আওয়াজ তুলেছিল এবং ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। এর নেপথ্যে সহকারী নির্দেশনায় ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস, মঞ্চে সার্বিক সহযোগিতায় লেমন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com