সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাইলস্টোনের হতাহত-নিখোঁজদের তালিকা তৈরির জন্য কমিটি গঠন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।শিক্ষাপ্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ফেসবুক পেজটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরই বলে নিশ্চিত করেছেন প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন।ফেসবুক পেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে ২১ জুলাই (সোমবার) বেলা ১টা ১২ মিনিটের সময় আকস্মিকভাবে বিমানবাহিনীর একটি বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলে অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক আহত ও নিহত হয়। এ ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটি কার্য সম্পন্ন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে।কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। কমিটির সদস্য হিসেবে আছেন মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ-প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিক), লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) ও মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী)।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com