সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রাম্প: ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
donald-trump
donald-trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “যদি রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি চুক্তির লক্ষে আলোচনা করতে অস্বীকৃতি জানান তাহলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হোয়াইট হাউসে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলোচনার টেবিলে না বসতে রাজি না হন তাহলে আমেরিকা মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, “মনে হচ্ছে তাই হবে।”

গত ২০ জানুয়ারি সোমবার তার শপথ নেয়ার আগে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেছিলেন যে কিয়েভকে রাশিয়ার প্রতি ছাড় দিতে বাধ্য করার জন্য চাপ দিবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে।

পুতিনের অস্বাভাবিক সমালোচনামূলক মন্তব্যের জবাবে ট্রাম্প সোমবার বলেছেন, “পুতিনকে একটি চুক্তি করা উচিত। আমি মনে করি তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।”

ট্রাম্প আরো বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছিলেন যে তিনি যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি চান।”

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com