সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনে কাটায় নারীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ট্রেনে কাটা পড়ে এক নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আনুমানিক ৩৫ বছর বয়সি ওই নারীর পরিচয় জানা যায়নি।ইমামবাড়ি রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, স্টেশনের আউটার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে ওই নারী কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ইমামবাড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com