সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভারী বর্ষণে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বরিশাল-ঢাকা মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা টানা বর্ষণে চরম বেহাল দশায় পরিনত হয়েছে। মহাসড়কের অধিকাংশ এলাকায় খানাখন্দ আর ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি বর্ষণে গ্রামীণ অধিকাংশ কার্পেটিং সড়ক চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষিণাঞ্চলের ২৬টি রুটে যাতায়াতের একমাত্র বরিশাল-ঢাকা মহাসড়কটি দীর্ঘদিন থেকে ছয়লেনে উন্নীত করার দাবি করে আসছেন দক্ষিণাঞ্চলবাসী। সচেতন এলাকাবাসীর দাবি, মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়কটি ছয়লেনে উন্নীত না করেই তড়িঘড়ি করে পদ্মা সেতু চালু করা হয়েছে। পদ্মা সেতু চালুর পর বরিশাল-ঢাকা মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়কে পূর্বের তুলনায় চারগুন বেশি যানবাহন চলাচল করছে।
এ রুটে চলাচলকারী এক যাত্রী বলেন, মহাসড়কে তিন চাকার যানের বেপরোয়া গতির সাথে যানবাহন বৃদ্ধি পাওয়ায় ও সরু মহাসড়কে দূরপাল্লার পরিবহনের অসুস্থ্য প্রতিযোগিতা এবং বেপরোয়াগতিতে ওভারট্রেকিংয়ের কারণে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা বেড়েই চলছে। তিনি আরও বলেন, কয়েকদিনের ভারী বর্ষায় সরু মহাসড়কের অধিকাংশ এলাকা এখন খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্তের কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরিশাল নতুল্লাবাদ বাসটার্মিনাল পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও বিটুমিন ওঠে মহাসড়কের মধ্যে গর্ত হয়েছে। ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্যস্ততম এ মহাসড়কটি। গৌরনদী বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টের মহাসড়কের বিটুমিন উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
এ রুটে চলাচল করা পরিবহন চালক সোহাগ হাওলাদার বলেন, টরকী বাসস্ট্যান্ডে সড়কের মধ্যে প্রায় ২০ থেকে ৩০ ফুট জায়গাজুড়ে বিটুমিন উঠে যাওয়ার কারণে নিম্নমানের ইট বিছিয়ে সাময়িকভাবে মেরামত করা হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে তাও উঠে গেছে। ফলে ওইসব জায়গা এখন চরম বিপজ্জনক হয়ে উঠেছে। এছাড়া রাস্তার বিভিন্নস্থানে উঁচু-নিচু টিউমারের মতো ঢেউ উঠেছে। যা যানবাহনের গতিতে প্রভাব ফেলছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গাড়ির চাকা গর্তে পরলে হঠাৎ ব্রেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এছাড়াও গৌরনদী বাসস্ট্যান্ড, মদিনাস্ট্যান্ড, দক্ষিণ বিজয়পুর, আশোকাঠী, কাসেমাবাদ, বেজহার, মাহিলাড়া, বাইচখোলা, বাটাজোর, কবিবাড়ি, বামরাইল, সানুহার ও জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে যানচলাচল চরম বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝে মধ্যে মহাসড়কের এসব গর্তে সড়ক ও জনপদ বিভাগ থেকে নামেমাত্র ইটের টুকরো ফেলে মেরামতের চেষ্টা করা হলেও কয়েকদিনের ব্যবধানে ওইসব ইটের টুকরো উঠে গিয়ে আবার পুরনো রূপে ফিরে যায় মহাসড়কের দুর্ভোগ। এ রুটে প্রতিনিয়ত চলাচল করা দূরপাল্লার পরিবহনের চালক, স্টাফ ও সচেতনবাসী মনে করছেন, মহাসড়কটি দীর্ঘবছরের পুরনো। বর্তমানে প্রতিনিয়ত চলাচলকরা কয়েক হাজার যানবাহনের ধারণ ক্ষমতা এ মহাসড়কের নেই। যে কারণেই সংস্কার কাজ স্থায়ীত্ব হচ্ছে না। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়কটি ছয়লেনে উন্নীত করার জন্য গোটা দক্ষিণাঞ্চলবাসী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। মহাসড়কের সক্ষমতা হারানো তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা।
এ ব্যাপারে বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মহাসড়কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংস্কার কাজ চলতেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com