উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত|Dhaka Plane Crash 2025
স্থান ও সময়:
ঢাকার উত্তরা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুর প্রায় ১টা ৬ মিনিটে একটি বাংলাদেশ বিমান বাহিনীর F‑7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় (The Business Standard)।
এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
লিমা খান এর আগে বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে আটটি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।