সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফাইভ জি চালুর বিষয়ে যা বললেন বিটিআরসি চেয়ারম্যান

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
Mobile-Internet
Mobile-Internet

ফাইভ জি প্রযুক্তি চালুর নির্ধারিত সময় এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সভা কক্ষে টেলিযোগাযোগ খাতের পুনর্বিন্যাসে সংস্কারের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, “ফাইভ-জি প্রযুক্তিসেবা চালু করতে এ বছরের জুন মাসে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরমধ্য দিয়ে গ্রাহকরা বহুল প্রত্যাশিত ফাইভ জি প্রযুক্তিসেবা গ্রহণ করার সুযোগ পাবেন।”

তিনি আরও বলেন, “ফাইভ জি নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ইন্ডাস্ট্রির সঙ্গে কথাও বলেছি। তবে এটি শুধু বিজনেস অপারেটরদের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সরকারি কিছু উদ্যেগেরেও দরকার রয়েছে। এরজন্য নেটওয়ার্ক টপোলজিতেও কিছু পরিবর্তন আনা দরকার। তবে কখন চালু হবে সেটি এখনই নির্দিষ্ট করে বলতে পারব না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করা হয়েছে।”

জানা গেছে, দেশের টেলিযোগাযোগ খাতকে সুশৃঙ্খল, জনবান্ধব, টেকসই ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক টপোলজি ও লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয় এই বৈঠকে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com