সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভারতের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান, তার মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)।

গত শুক্রবার একটি নোটিশ জারি করেছে পিএএ। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। যত দিন নিষেধাজ্ঞা থাকবে, তত দিন পর্যন্ত ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা যেকোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

নিষেধাজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত।

পিএএ-এর শুক্রবারের নোটিশের কোনো প্রতিক্রিয়া এখনো জানায়নি ভারত। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষও নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো নোটিশ এ পর্যন্ত জারি করেনি।পাকিস্তানের আকাশসীমা বন্ধের ফলে ভারতের বিমান সংস্থাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে। লম্বা রুটের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বাধ্য হওয়ায় অতিরিক্ত জ্বালানির খরচ এবং যাত্রার সময় বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র : জিও নিউজ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com