সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাজশাহীতে পরীক্ষার্থীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের বড় পুকুরে ডুবে শিরোইল স্কুলের এসএসসি পরীক্ষার্থী শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায়। তার বাবা ইসহাক আলী। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে শাহরিয়া সূর্য তার আরও তিন বন্ধুর সঙ্গে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পুলিশ অফিসার্স মেসের উত্তরে পুকুরে গোসল করতে নামে। তারা সবাই মিলে পানিতে খেলাধুলা করছিল। এ সময় সূর্য ডুবে যেতে থাকে। সে সাঁতার জানতো না। তার এক বন্ধু ডুবে যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ওই বন্ধুটিকে উদ্ধার করতে পারলেও সূর্যকে আর উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, সূর্য শিরোইল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সূর্যের আরেক ভাই রোহান জানিয়েছেন, সূর্য সাঁতার জানতো না। তবুও বন্ধুরা মিলে পুকুরে নেমেছিল। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com