এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনায় ৭৫ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সাজেদুর রহমান ইনকিলাবকে নিশ্চিত করেছেন।ওসি জানান, শুক্রবার (১৮ জুলাই) রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আরো ২০ জনকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত আটক করা হয়েছিল ২৫ জনকে। বর্তমানে সবাইকে সদর থানায় রাখা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ বিশ্বাস বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ওই মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির ৭৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৪০০-৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।আটকদের ২৪ ঘণ্টা পার হলেও কেন আদালতে হাজির করা হয়নি— প্রশ্নের জবাবে ওসি ইনকিলাবকে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।’এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনায় ৭৫ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সাজেদুর রহমান ইনকিলাবকে নিশ্চিত করেছেন।ওসি জানান, শুক্রবার (১৮ জুলাই) রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আরো ২০ জনকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত আটক করা হয়েছিল ২৫ জনকে। বর্তমানে সবাইকে সদর থানায় রাখা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ বিশ্বাস বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ওই মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির ৭৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৪০০-৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।আটকদের ২৪ ঘণ্টা পার হলেও কেন আদালতে হাজির করা হয়নি— প্রশ্নের জবাবে ওসি ইনকিলাবকে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।’