সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণে চীন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধের নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছে চীন। গতকাল শনিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এ ঘোষণা দেন। চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং জাংবো নদীতে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ পানিবিদ্যুৎ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
চীনের ইয়ারলুং জাংবো নদীই ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত, যার ওপর এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল।চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি এলাকার মিডগ কাউন্টিতে নির্মিত হচ্ছে এই মেগা বাঁধ। গত ২০২০ সালের নভেম্বরে চীন এ প্রকল্পের পরিকল্পনার কথা প্রকাশ করে এবং ২০২৩ সালের ডিসেম্বরে এর অনুমোদন দেয়। এরপর থেকেই নির্মাণকাজ শুরু করার তোড়জোড় চলছিল, যা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার মতে, প্রকল্পটি শুধু তিব্বতের বিদ্যুৎ চাহিদা পূরণে নয়, বরং উৎপাদিত বিদ্যুৎ চীনের অন্যান্য অংশেও সরবরাহ করা হবে। প্রকল্পে ৫টি পৃথক পানিবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭ বিলিয়ন মার্কিন ডলার)। বিশাল এই প্রকল্প শেষ হলে এটি চীনের ইয়াংসি নদীতে নির্মিত ‘থ্রি গর্জেস ড্যাম’-কেও ছাড়িয়ে যেতে পারে।তবে এই প্রকল্প নিয়ে শুরু থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও বাংলাদেশসহ নদীর নি¤œপ্রবাহে অবস্থিত দেশগুলো। নদীর উজানে বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহে রুদ্ধতা সৃষ্টি হতে পারে, যা নি¤œভূমিতে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য ভয়াবহ পরিবেশগত ও অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com