সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দোটানায় ইউরোপের রাজনীতি

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ত্স বিবিসির টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউরোপ অতীতে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। তবে এখন সময় এসেছে নিজেদের দায়িত্ব নেওয়ার।ওই সাক্ষাৎকারে মের্ত্স আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি, আমাদের আরো কিছু করতে হবে। আমরা অতীতে ফ্রি-রাইড করেছি, এটা সত্যি।এখন আমেরিকা চাচ্ছে আমরা আরো দায়িত্ব নিই, আর আমরা সেটা নিচ্ছিও।’ঐতিহাসিক এক মৈত্রীচুক্তি করতে ব্রিটেন সফর করেছেন জার্মানির চ্যান্সেলর। এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা ও যুব উন্নয়ন কর্মসূচি আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। মের্ত্স জানান, জার্মানি-ব্রিটেনের নতুন মৈত্রীচুক্তি পরস্পরের প্রতিরক্ষার নিশ্চয়তা দিচ্ছে, যা আগে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসেবে ছিল এবং এখন ন্যাটোর অংশ হিসেবেও বহাল।

দুই দেশের কম্পানি এরই মধ্যে টাইফুন যুদ্ধবিমান ও বক্সার সাঁজোয়া যান উৎপাদনে যৌথভাবে কাজ করছে। এখন তারা দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণেও একসঙ্গে কাজ করছে। শিগগিরই  ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।ইউরোপের জন্য এখন রাশিয়াকে বড় চ্যালেঞ্জ মনে করছেন মের্ত্স।বলেছেন, ‘আমরা এক বিশাল হুমকি দেখছি। এই হুমকির নাম রাশিয়া। এটা শুধু ইউক্রেনের বিরুদ্ধে না, এটা ইউরোপের শান্তি, স্বাধীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর হামলা।’জার্মান নির্বাচনের আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের মিত্রদের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন। এতে ইউরোপ জেগে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা।কোনরাড অ্যাডেনাওয়ার ফাউন্ডেশনের লন্ডন অফিসের কানান আতিলগান বলেন, মিউনিখে মের্ত্সের উপলব্ধি ছিল যে আমরা আমেরিকাকে হারিয়েছি, এখন নিজেদেরই নিজেদের রক্ষা করতে হবে।বর্তমানে একত্রে কাজ করছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। ‘ই থ্রি’ নামের একটি ত্রিদেশীয় জোট গড়ে তুলতে চায় তারা। এর মাধ্যমে নিরাপত্তা ও বৈদেশিক নীতির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। মের্ত্স বলেন, ট্রাম্প আগের মার্কিন প্রেসিডেন্টদের মতো স্পষ্ট বা প্রতিশ্রুতিবদ্ধ নন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র এখন ইউরোপ থেকে মুখ ঘুরিয়ে এশিয়ার দিকে ঝুঁকছে। এ কারণেই ইউরোপীয় প্রতিরক্ষাব্যবস্থায় আত্মনির্ভরতা বাড়ানো জরুরি। আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের ওপর ৩০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করতে পারে। সূত্র : এএফপি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com