সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। যার ফলে কয়েক দিন পরপরই নতুন ফিচার নিয়ে হাজির হয় জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।  এবার মেটার মালিকানাধীন অ্যাপটি আনতে চলেছে এক নতুন এক ফিচার। এর ফলে বদলে যাবে গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা। আসুন জেনে নেওয়া যাক কী এই নতুন অভিজ্ঞতা-

নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা কোনো গ্রুপে না ঢ়ুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত দৃষ্টিতে এই আপডেট খুব সামান্য মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের সাম্প্রতিকতম বেটা আপডেটেড সংস্করণ ২.২৫.২০.১৭ এ এই আপডেটটি মিলবে।

যেভাবে কাজ করবে ফিচারটি

এত দিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে ঢ়ুকলে দেখা যায় কেউ টাইপিং করছে কি না। এমনকি একাধিক ইউজার টাইপ করলেও সেই আপডেট পাওয়া যায়। কিন্তু এবার চ্যাট লিস্ট থেকেই দেখা যাবে কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। তবে একের অধিক ইউজার মেসেজ রেকর্ড করলে তা অবশ্য জানা যাবে না এই ফিচার থেকে। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কেবল একজনের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। সুতরাং টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনো পুরনো অভিজ্ঞতাই হবে ব্যবহারকারীদের। তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ব্যবহারকারীরা পাবেন না।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com