সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ক্ষেতলাল বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান সরকারি মুজিবর রহমান আক্কেলপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে বাবার কাজে সহযোগিতা করতে ধানের চারা রোপণের প্রস্তুতি নিতে আছরাঙ্গা দিঘীর পচ্চিম পাড়ে বীজতলায় গিয়েছিলেন আব্দুল হান্নান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com