সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট স্টিল  ব্রিজ সংলগ্ন গাগৈর খাল থেকে নাসরিন আক্তার  (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। বুধবার বিকেল ছয়টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, সে নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের সোলেমানের কন্যা। স্থানীয় এলাকাবাসী জানায়, তার মাথায় সমস্যা আছে এবং সে একজন মৃগী রোগী। সে কখন বাড়ি থেকে বের হয় তার পরিবার তা জানে না। সে সব সময় নাঙ্গলকোট বাজারে এসে বিভিন্ন দিকে যায়,   কখন সে মারা গেছে তার পরিবার তাও জানে না।তার পিতা একজন বেকার শ্রমিক।  নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক জানান, সে একজন মৃগী রোগী, আর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়, কোন অভিযোগ না পেলে পরিবারের কাছে তার লাশ  হস্তান্তর করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com