সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ত্রিশালে বজ্রপাতে একজনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজ বাড়ীর পুকুর পাড়ে বসে কচুর লতি পরিস্কার করতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশীদ (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের বড় ছেলে আব্দুর রশীদ বাড়ীর পাশের একটি পুকুর পাড়ে বসে কচুর লতি পরিস্কার করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, এটি একটি মর্মাহত একটি ঘটনা। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে। আশাকরি পরিবারটিকে সরকারের পক্ষ থেকে কিছু সহয়তা করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com